বিশেষ পদক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত খুনের ঘটনার পর আতঙ্কের জনপদ নারায়ণগঞ্জে রমজান মাসে স্বাভাবিক চলাফেরা, যানজট নিরসন, মার্কেট, বিপণিবিতান, ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি বিশেষ পদক্ষেপ নিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানান, রমজান মাসে নিরাপত্তা নিশ্চিত ও পবিত্রতা রক্ষায় যেকোনো ধরনের সমস্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে ০১৮১৬৮২১২৪৮ ও ৭৬৪৮২৭৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি