বিশেষ পরীক্ষার জন্য মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত নগরের প্রবর্তক মোড়ে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
কলেজের ৯৬ জন শিক্ষার্থী তাঁদের বিশেষ পরীক্ষা নেওয়ার দাবিতে এর আগে গত রোববার সংবাদ সম্মেলন করেন। তাঁদের মধ্যে তৃতীয় বর্ষের (২০০৮-২০০৯) ৪৩ জন এবং প্রথম বর্ষের (২০১১-১২) ৫৩ জন শিক্ষার্থী রয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রয়োজনীয় ক্লাস হওয়ার আগেই গত বছরের ২৫ ডিসেম্বর থেকে পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছিল। এ কারণে তাঁরা পরীক্ষায় অংশ নিতে পারেননি।
গতকালের মানববন্ধনে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি রাকিবুল হাসান ও সাধারণ সম্পাদক ফৌজিয়া আনার। বক্তারা বলেন, বিশেষ পরীক্ষা নেওয়া না হলে ৯৬ শিক্ষার্থীর কলেজ থেকে কোর্স আউট (ছাত্রত্ব বাতিল) হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কেননা তৃতীয় বর্ষের ৪৩ জন শিক্ষার্থীর নিবন্ধনের মেয়াদ ছয় বছর শেষ হতে বাকি আছে আর মাত্র এক বছর। নির্দিষ্ট সময়ের মধ্যে তৃতীয় ও চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়ার শঙ্কাও রয়েছে। আর প্রথম বর্ষের ৫৩ জন শিক্ষার্থীর ক্ষেত্রে আগামী তিন বছরে তিনটি শিক্ষাবর্ষ শেষ করা সম্ভব হবে না।
কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. মিজানুর রহমান বলেন, প্রথম বর্ষেই তিন বছর পার হয়েছে।