বিশেষ পুরস্কার পেল বাংলাদেশ প্যাভিলিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নকে দেওয়া বিশেষ পুরস্কার হাতে বাংলাদেশের উপহাইকমিশনের দ্বিতীয় সচিব মৌসুমী ওয়াইস, পাশে বিশিষ্টজনেরা। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নকে দেওয়া বিশেষ পুরস্কার হাতে বাংলাদেশের উপহাইকমিশনের দ্বিতীয় সচিব মৌসুমী ওয়াইস, পাশে বিশিষ্টজনেরা। ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতার আন্তর্জাতিক বইমেলায় এবার বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন। গতকাল শুক্রবার বিকেলে বইমেলার এসবিআই মিলনায়তনে বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই সম্মান তুলে দেওয়া হয় বাংলাদেশ উপহাইকমিশনের পক্ষে দ্বিতীয় সচিব মৌসুমী ওয়াইসের কাছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত লেখক প্রফুল্ল রায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কবি সুবোধ সরকারসহ গিল্ডের কর্মকর্তারা।
এবারে সাড়ে তিন হাজার বর্গফুট জায়গার ওপর বাংলাদেশ প্যাভিলিয়ন নির্মাণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের আদলে। প্যাভিলিয়নে ঠাঁই পেয়েছে বাংলাদেশের ৩১টি প্রকাশনা সংস্থা।
গতকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে ‘লাইফ টাইম অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। তাঁর হাতে তুলে দেওয়া হয় একটি স্মারক ও পাঁচ লাখ রুপি।