প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে গতকাল বুধবার দুপুর ১২টায় আদমদীঘি উপজেলা কৃষক লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আদমদীঘি উপজেলা কৃষক লীগের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি আবদুল লতিফ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাখাওয়াৎ হোসেন, ইমারত আলী, আজমল হোসেন, আলমগীর বাদশা, মঞ্জুরুল হক প্রমুখ। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি