বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকমিশন (পিএসসি) গতকাল বৃহস্পতিবার ৩২তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে। এতে দুই হাজার ৭৮৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ফল দেখা যাচ্ছে।পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৩১ অক্টোবর বা এর কাছাকাছি কোনো সময় শুরু হবে।এক হাজার ৪৮৯টি শূন্য পদে নিয়োগের জন্য গত বছরের ১৯ অক্টোবর এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।