বিশেষ ব্যবস্থা নিয়েছে বিআরটিসি রেলওয়ে ও বিআইডব্লিউটিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিআরটিসি, বাংলাদেশ রেলওয়ে ও বিআইডব্লিউটিসি যানবাহন পরিচালনার বিশেষ ব্যবস্থা নিয়েছে।বিআরটিসি দোতলা ও একতলা বাস দিয়ে ‘বিশ্ব ইজতেমা স্পেশাল’ সার্ভিস চালু করবে। বিআরটিসির বাসগুলো ২০ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ইজতেমা সার্ভিসে নিয়োজিত থাকবে। বিআরটিসির ইজতেমা সার্ভিসের ৫০টি বাস আরিচা, পাটুরিয়াঘাট, মাওয়া, মিরপুর, নরসিংদী, ভৈরব, ময়মনসিংহ, সায়েদাবাদ, গুলিস্তান, গাবতলী, কমলাপুর, জয়দেবপুর প্রভৃতি স্থান থেকে ইজতেমাস্থল পর্যন্ত চলাচল করবে।২২ ও ২৫ জানুয়ারি দোতলা বাস কাকরাইল মসজিদসংলগ্ন পয়েন্ট থেকে বিশ্ব ইজতেমার স্থানে পৌঁছানোর জন্য চলাচল করবে। বিমানবন্দর থেকে বিদেশিদের বিশ্ব ইজতেমায় নেওয়ার জন্য জোয়ারসাহারা বাস ডিপো থেকে একটি মিনিবাস বিদেশিদের জন্য সংরক্ষিত স্টিকারে চলাচলের জন্য প্রস্তুত থাকবে। বিআরটিসির ইজতেমা সার্ভিস সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিত করার জন্য করপোরেশনের জোয়ারসাহারা বাস ডিপোতে একটি নিয়ন্ত্রণকক্ষ চালু থাকবে। নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে নিয়োজিত থাকবেন জোয়ারসাহারা বাস ডিপোর প্রধান, ফোন: ৮৯১১৭৭৮, এ টি ও মোজাফফর, মোবাইল: ০১৭১০৮৪৯০৫৫। দোতলা বাস চলাচলের দায়িত্বে থাকবেন দোতলা বাস ডিপোর প্রধান, ফোন: ৯০০২৩৯৫, মোবাইল: ০১৯১৪২৫৭১৩৬। সার্বিক দায়িত্বে থাকবেন প্রধান কার্যালয়ের এ টি ও আবদুল হান্নান, ফোন: ৯৫৫৫৫৫৩-১০৫, মোবাইল: ০১৭১৯০৭৯৯৩৮। আখেরি মোনাজাতের দিন বিআরটিসির বাসসমূহ নিয়ন্ত্রণকক্ষ, জোয়ারসাহারা বাস ডিপো ও ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে মহাখালী, জোয়ারসাহারা এবং অন্যান্য সুবিধাজনক স্থান পর্যন্ত চলাচল করবে।এদিকে ইজতেমাস্থলে যাতায়াত সহজতর করার লক্ষ্যে নারায়ণগঞ্জ, জামালপুর, আখাউড়া ও লাকসাম থেকে বাংলাদেশ রেলওয়ের বিশেষ ট্রেন চলাচল করবে। ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের সুবিধার্থে নদীপথে পর্যাপ্ত পরিমাণ লঞ্চও চলবে।—তথ্য বিবরণী