বিশেষ মহড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনসচেতনতা বৃদ্ধি ও কর্মীদের দক্ষতা বাড়াতে ঝিনাইদহে ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া গতকাল বুধবার দুপুরে শহরের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। মহড়ায় ভূমিকম্পের বিপর্যয় মোকাবিলায় করণীয় ও আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার বিভিন্ন পদ্ধতি দেখানো হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজিজুল হক জোয়ার্দ্দার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আবদুর রহমান, আয়োজক প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।