বিশেষ মোনাজাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র জুমাতুল বিদা উপলক্ষে মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে গতকাল শুক্রবার বিশেষ মোনাজাত করেছেন হাক্কানি আঞ্জুমানের প্রেসিডেন্ট সুফি মো. মোশাররফ হোসেন বিন নিজাম। কার্জন হলের মসজিদে ওই বিশেষ মোনাজাতের সময় তিনি দেশে ন্যায়বিচার, সুশাসন প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। সমাজের হিংসা-বিদ্বেষ, হানাহানি, বিভেদ সৃষ্টিকারী কর্মকাণ্ড পরিত্যাগ করে শান্তির পথে ফিরে আসার সুমতি দেওয়ার জন্যও তিনি প্রার্থনা করেন। বিজ্ঞপ্তি।