বিশেষ সতর্কতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ঈদযাত্রায় ট্রেনে কোনো প্রকার অরাজকতা হলে দায়ী হবে পুলিশ’—এমন সতর্কবার্তা জারি করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের (জিআরপি) সৈয়দপুর জেলা পুলিশ। গতকাল সোমবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। এতে বলা হয়, পশ্চিমাঞ্চল রেলওয়ের ট্রেনে ডাকাতি, ছিনতাই বা কোনো অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট ট্রেনে তদারকির পুলিশ টিম ও সংশ্লিষ্ট রেল থানার ওসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে থানা ও ফাঁড়িগুলো যাত্রীদের মাঝে সতর্কতামূলক লিফলেট বিলাচ্ছে।