প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল কারাগারে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কারা কর্তৃপক্ষ বলেছে, বিদেশি দুজন নাগরিক হত্যা এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি ও জামায়াতের দুই নেতার মৃত্যু পরোয়ানা জারি হওয়ার পরিপ্রেক্ষিতে এ সতর্কতা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধের অভিযোগে বিচারাধীন আসামিরা যেসব কারাগারে আছেন, বিশেষ করে সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে। বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, দুই বিদেশি নাগরিক হত্যা এবং মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত দুই নেতার মৃত্যু পরোয়ানা জারি হওয়ার পরপরই কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়। কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ
কোনো চিঠি না দিলেও কারা মহাপরিদর্শক সম্প্রতি সংবাদ সম্মেলন করার পর থেকে সব কারাগারের নিরাপত্তায় বাড়তি নজর দেওয়া হয়েছে।