প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিরাপদ জ্বালানি তেল নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। উপজেলার পাঁচটি পেট্রলপাম্পের মালিককে লেখা চিঠিতে বলা হয়েছে, বাংলা পেট্রল নামে পরিচিত একধরনের ভেজাল পেট্রল উপজেলার বিভিন্ন এলাকায় পাওয়া যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে পেট্রলপাম্পের মালিকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। ইউএনও স্বাক্ষরিত এই চিঠি পেট্রলপাম্পে পৌঁছে দেওয়া হয়েছে।