বিশেষ সতর্কতায় পশ্চিমাঞ্চল রেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ ও দুর্গাপূজাকে ঘিরে পশ্চিমাঞ্চল রেলওয়েতে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রেনে তল্লাশিসহ স্টেশন ও রেলওয়ে স্থাপনা দেখভালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। ১ অক্টোবর থেকে বিশেষ সতর্কতা হিসেবে রেড অ্যালার্ট জারি করেছে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ (জিআরপি)।
সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার (এসপি) তাঞ্জিলুর রহমান বলেন, বিভিন্ন থানায় ৫০টি মেটাল ডিটেক্টর পাঠানো হয়েছে। এর মাধ্যমে কেউ বিস্ফোরক বহন করছে কি না, তা শনাক্ত করা যাবে। কোনো আগ্নেয়াস্ত্র বহন করলেও তা ধরা পড়বে।