বিশেষ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউএনও ইকবাল আখতার। বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি ইয়াসমিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী রেজাউল করিম তালুকদার, উপজেলা সদর মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকার প্রমুখ।