বিশেষ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন ইউএনও ইকবাল আখতার। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক, ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী রেজাউল করিম তালুকদার, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টি এম শফিকুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা সদর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকার, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি এম কামরুজ্জামান প্রমুখ।