বিশেষ সভার দিকে তাকিয়ে আ.লীগের চার প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের চার প্রার্থীর মনোনয়ন নিয়ে আজ সোমবার বিশেষ সভা হবে। আওয়ামী লীগের উপজেলা শাখা এ সভা ডেকেছে।
তাঁরা হলেন আওয়ামী লীগের উপজেলা শাখার আইনবিষয়ক সম্পাদক সাঈদ আলী, সদস্য গোলাম মোস্তফা, ভবানীগঞ্জ শাখার সভাপতি আবদুল মালেক ও সাধারণ সম্পাদক এস এম মামুনুর রশীদ।
গোলাম মোস্তফা বলেন, ‘আজ সোমবারের সভার দিকে তাকিয়ে আছি। সেখান থেকে দলীয় প্রার্থীর বিষয়ে খোলাসা হবে।’ এস এম মামুনুর রশীদ বলেন, এ সভায় প্রার্থী চূড়ান্ত হতে পারে।
দলীয় সূত্রে জানা যায়, উপজেলার চানপাড়ার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা-ইমারত মিলনায়তনে এ সভা হবে। সভায় উপস্থিত থাকার জন্য পৌরসভা, ইউনিয়ন শাখার সভাপতি, সম্পাদক ও উপজেলার নির্বাহী কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে। স্থানীয় সাংসদ ও দলের উপজেলা শাখার সভাপতি এনামুল হকও থাকবেন। এ জন্য তিনি গতকাল বাগমারায় এসেছেন।