বিশেষ সেবা আহ্ছানিয়া মিশন হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী অক্টোবর স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। এ উপলক্ষে আহ্ছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল মাসব্যাপী (২ থেকে ৩১ অক্টোবর) বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। প্রতিদিন (ছুটির দিন ছাড়া) সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত বিনা মূল্যে পরামর্শ সেবা দেওয়া হচ্ছে।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সৈয়দ ফজলে রহিম স্তন ক্যানসার প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিশেষজ্ঞ চিকিৎসক এই পরামর্শ সেবা দিচ্ছেন। স্তনের নানা সমস্যা ও ঝুঁকি পরীক্ষা করতে রয়েছেন নারী চিকিৎসক।হাসপাতাল সূত্র জানায়, অস্ত্রোপচার ও মেমোগ্রাফিসহ ব্রেস্ট স্ক্রিনিংয়ের জন্য নির্ধারিত মূল্যের ওপর বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। স্বল্পমূল্যে স্তন টিউমার অপসারণের জন্য রয়েছেন অভিজ্ঞ শল্যচিকিৎসক ও আধুনিক অস্ত্রোপচার কক্ষ। যোগাযোগ: প্লট নং এম-১/সি, সেকশন-১৪, মিরপুর, ঢাকা-১২০৬ (ন্যাম কোয়ার্টারের পূর্ব পাশে) ৯০০৮৯১৯, ৮০৫১৬১৮, ০১৭১৮৫৯৪৬৮২, ০১৮১৯২১৫২৩৫।