প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুরে অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চার সদস্যের একটি বিশেষজ্ঞ দল আজ সোমবার শাহজাদপুরে যাচ্ছে।অ্যানথ্রাক্স রোধে শাহজাদপুরে এখন কী ব্যবস্থা নেওয়া উচিত, তা নির্ণয় করতেই বিশেষজ্ঞ দল শাহজাদপুরে যাচ্ছে। এ ছাড়া তাঁরা তাত্ক্ষণিক করণীয় সম্পর্কেও পরামর্শ দেবেন। জানা যায়, বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দেবেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্যাথলজি বিভাগের অধ্যাপক আবু হাদী নূর আলী খান। তাঁর সঙ্গে থাকবেন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক সিদ্দিকুর রহমান, মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের প্রধান সুকুমার সাহা ও হেলথ কেয়ার সেন্টারের প্রধান চিকিত্সা কর্মকর্তা ফয়েজ আহমদ।