বিশেষজ্ঞদের মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক বছরে পুষ্টিক্ষেত্রে দেশের অর্জন শূন্যের কোঠায়। স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিবের পুষ্টির বিষয়ে আগ্রহ কম। সরকার অগ্রণী ভূমিকা না নিলে দেশে পুষ্টি পরিস্থিতির উন্নতি হবে না।
গতকাল শনিবার দ্য ডেইলি স্টার কার্যালয়ে অপুষ্টি দূরীকরণে বিভিন্ন খাতের ভূমিকা নিয়ে গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারীরা এ কথা বলেন। এমআরডিআই, স্কেলিং আপ নিউট্রিশন, অ্যালাইভ অ্যান্ড থ্রেরাইভ, এফএইচআই৩৬০ এবং ডেইলি স্টার যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে।
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সুশীল রঞ্জন হাওলাদার বলেন, স্বাস্থ্য খাতে ক্রমান্বয়ে বাজেট বরাদ্দ কমে যাচ্ছে। এর কারণ বোঝা যাচ্ছে না। স্বাস্থ্য খাতে বাজেট বাড়িয়ে ৯ শতাংশ ও পুষ্টি খাতে ১ শতাংশ বরাদ্দ রাখা উচিত।
সিভিল সোসাইটি অ্যালায়েন্স ফর স্কেলিং আপ নিউট্রিশনের চেয়ার রুখসানা হায়দার বলেন, দেশে ছয় লাখ শিশু তীব্র অপুষ্টির শিকার। প্রতিবছর প্রতিরোধযোগ্য জটিলতায় ৫৩ হাজার শিশু মারা যায়। অপুষ্টিজনিত কারণে প্রতিবছর সাত হাজার কোটি টাকার সমান উৎপাদন কম হয়।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিশু বিভাগের অধ্যাপক সুফিয়া খাতুন বলেন, পুষ্টির ব্যাপারে চিকিৎসকদেরও অজ্ঞতা আছে। কেউ কেউ মায়ের দুধের পরিবর্তে শিশুকে টিনের দুধ খাওয়ানোর পরামর্শ দেন তিনি।
ডেইলি স্টার-এর ব্যবস্থাপনা সম্পাদক সালেউদ্দিন আহমদের সঞ্চালনায় ২৩টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।