বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সিলেট নগরে শোভাযাত্রা বের করা হয়। বন্দরবাজার এলাকা থেকে গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সিলেট নগরে শোভাযাত্রা বের করা হয়। বন্দরবাজার এলাকা থেকে গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো

আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এসব কর্মসূচির আয়োজন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘কর্মসংস্থান: অটিজমসম্পন্ন ব্যক্তির অগ্রাধিকার’।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: সকাল ১০টায় নগরের জেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অটিজম শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃণাল কান্তি দেব। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মো. আমিনুর রহমানের সভাপতিত্বে শুরুতেই স্বাগত বক্তৃতা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ। এর আগে নগরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
নেত্রকোনা: সকাল ১০টার দিকে শহরের ছোট বাজার এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে ওই কার্যালয়ের সম্মেলন কেন্দ্রে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আলী আকবর ভূঁইয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তারী কাদেরী, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন, স্বাবলম্বীর প্রতিবন্ধী প্রকল্পের ব্যবস্থাপক শিল্পী বিশ্বাস প্রমুখ।
সরিষাবাড়ী (জামালপুর): সরিষাবাড়ী বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের মাঠ থেকে সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রা বের করা হয়। পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এটি বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফ্লোরা বিলকিস জাহান। আরও বক্তব্য দেন পৌর মেয়র রোকুনুজ্জামান, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, সমাজসেবক জহুরুল ইসলাম মানিক প্রমুখ। সরিষাবাড়ী বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান জানান, বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে।
শেরপুর: সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ আর এম ওয়াহিদুজ্জমান। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. এনামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ টি এম জিয়াউল আহসান, সিভিল সার্জন মো. আনোয়ার হোসেন, সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক মো. বেলাল হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নূর ইসলাম প্রমুখ।