প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে গতকাল মঙ্গলবার নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব অ্যাজমা দিবস পালন করা হয়েছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও রংপুর অ্যাজমা সেন্টারের সহযোগিতায় পঞ্চগড় সিভিল সার্জনের কার্যালয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। সিভিল সার্জনের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়। সিভিল সার্জন আহাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদুল আলম। এতে বক্তব্য দেন জেলা বিএমএর সাধারণ সম্পাদক মনসুর আলম।