বিশ্ব আবহাওয়া দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব আবহাওয়া দিবস আজ ২৩ মার্চ। এবারের প্রতিপাদ্য ‘মেঘের গমনাগমন (আন্ডারস্ট্যান্ডিং ক্লাউড)’। আবহাওয়া পর্যবেক্ষণ ও পূর্বাভাস মেঘের ওপর নির্ভরশীল। আবহাওয়া, জলবায়ু ও পানিব্যবস্থায় মেঘের গুরুত্ব বিবেচনায় রেখে এ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়।
আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কতায় মূল ভূমিকা পালন করে মেঘ। বিশ্বের পানিচক্র ও সমস্ত জলবায়ুব্যবস্থায় মেঘের অবদান অনস্বীকার্য। পৃথিবীর শক্তির ভারসাম্য নিয়ন্ত্রণে মেঘ খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে মেঘেদের পূর্ণ জীবনচক্র নিয়ে গবেষণা নেই বললেই চলে। বিশেষভাবে কালবৈশাখীর তিন মাস (মার্চ, এপ্রিল ও মে) তাৎক্ষণিক আবহাওয়ার পূর্বাভাসের সুবিধার্থে মৌলভীবাজারের ডপলার ওয়েদার রাডার সার্বক্ষণিক চালু রাখার ব্যবস্থা অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।