বিশ্ব ইজতেমা উপলক্ষে বিআরটিসির বিশেষ বাসসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ থেকে ১৫ জানুয়ারি এবং ২০ থেকে ২২ জানুয়ারি বিশ্ব ইজতেমা উপলক্ষে বিআরটিসি প্রচলিত ভাড়ায় বিশেষ বাসসেবার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া ঢাকা ও পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ এলাকা বা টার্মিনাল থেকে ইজতেমাস্থলে মুসল্লি বা যাত্রীসাধারণের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসি কিছু কার্যক্রম হাতে নিয়েছে। খবর তথ্য বিবরণীর।বিশ্ব ইজতেমা উপলক্ষে বিশেষ সেবায় বিআরটিসির দ্বিতল ও একতলা বাস থাকবে। বাসগুলো ১২ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ‘ইজতেমা সার্ভিস’ হিসেবে নিয়োজিত থাকবে। এ সময় ৫০টি বাস আরিচা, পাটুরিয়া ঘাট, মাওয়া, মিরপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিলা, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সায়েদাবাদ, গুলিস্তান, গাবতলী, কমলাপুর, জয়দেবপুর—এসব স্থান থেকে ইজতেমাস্থল পর্যন্ত চলাচল করবে।মুসল্লিদের চাহিদা অনুযায়ী ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং ২০ থেকে ২২ জানুয়ারি দ্বিতল বাস কাকরাইল মসজিদসংলগ্ন নির্দিষ্ট স্থান থেকে বিশ্ব ইজতেমার স্থান পর্যন্ত চলাচল করবে। দ্বিতল বাস ডিপোর নিয়ন্ত্রণে এসব বাস চলাচল করবে। এয়ারপোর্ট থেকে বিদেশিদের বিশ্ব ইজতেমায় নেওয়ার জন্য জোয়ারসাহারা বাস ডিপো থেকে একটি মিনিবাস ‘বিদেশিদের জন্য সংরক্ষিত’ স্টিকারে চলাচল করার জন্য তৈরি থাকবে।