বিশ্ব ইজতেমা ময়দানে মসজিদ নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব ইজতেমা ময়দানে একটি মসজিদ নির্মাণ করা হবে। গতকাল সোমবার রাতে কাকরাইল মসজিদের চার সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী প্রতিনিধিদলকে মসজিদ নির্মাণসহ ইজতেমাস্থল এবং কাকরাইল মসজিদের সার্বিক উন্নয়নের আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বিজন লাল দেব এ কথা জানান।এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে পার্বত্য চট্টগ্রামের চাকমা রাজা দেবাশীষ রায় গতকাল সন্ধ্যায় গণভবনে সাক্ষাৎ করেছেন।