প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের ছিদ্দিকনগরের পটল বিলে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী তালিমে জিকরের বিশ্ব ইজতেমা। গতকাল বাদ জোহর শরিয়তের ওপর বয়ানের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মানিকগঞ্জ দরবার শরিফের প্রধান খলিফা মাওলানা মুফতি ডক্টর মুহাম্মাদ মনযুরুল ইসলাম ছিদ্দিকী। ইজতেমার প্রথম দিন শুধু শরিয়তের ওপর বয়ান হয়। এ ছাড়া আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার আল্লাহর সান্নিধ্য, ইসলাম ও অন্যান্য ধর্মের আলোচনা, ইলমে শরিয়ত, মারিফাত, কোরআন শিক্ষা, নামাজ শিক্ষার ব্যবস্থা, তাফরিল কোরআন এবং সুন্নাতের ওপর ইসলামি জীবনের ব্যবহারিক শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।