বিশ্ব ইজতেমায় চলবে বিআরটিসির ২২৮ বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ইজতেমা উপলক্ষে ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে মুসল্লিদের আসা-যাওয়ার জন্য বিশেষ বাস সেবা চালু করবে বিআরটিসি। আগামী ৬ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত এই পরিবহন সেবা দেওয়া হবে।
বিআরটিসির উপমহাব্যবস্থাপক খান কামাল উদ্দিন জানান, বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের পরিবহন সেবা দিতে এবার ২২৮টি বাস থাকবে। বিমানবন্দর থেকে তিনটি বাস ইজতেমায় যাবে বিদেশিদের নিয়ে। এ ছাড়া মতিঝিল, গাবতলী, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, চট্টগ্রাম রোড ও কুমিল্লা থেকে বাসগুলো ইজতেমায় যাওয়া আসা করবে। আগামী ৮-১০ জানুয়ারি টঙ্গীতে প্রথম পর্ব এবং ১৫-১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।