বিশ্ব ইজতেমার জন্য বিশেষ ট্রেনের সময়সূচি
মুসল্লিদের ভ্রমণের সুবিধার্থে রেলওয়ে ১৩ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন গন্তব্যে বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে।
গতকাল এক তথ্য বিবরণীতে বলা হয়, ১৩ ও ১৪ জানুয়ারি জামালপুর-টঙ্গী স্পেশাল ট্রেন সকাল ৯টা ১৫ মিনিটে জামালপুর থেকে ছেড়ে বেলা ২টা ১৫ মিনিটে টঙ্গী পৌঁছাবে। ১৩ জানুয়ারি ঢাকা-টঙ্গী জুমা স্পেশাল ট্রেন ঢাকা থেকে সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে টঙ্গীতে বেলা ১১টা ২০ মিনিটে পৌঁছাবে ও ট্রেনটি টঙ্গী থেকে দুপুর ১২টা ৫০ মিনিটে ছেড়ে ঢাকায় বিকেল ৩টা ৫০ মিনিটে পৌঁছাবে।
১৪ জানুয়ারি লাকসাম-টঙ্গী স্পেশাল ট্রেন লাকসাম থেকে সকাল ১০টায় ছেড়ে টঙ্গীতে ৩টা ৪০ মিনিটে পৌঁছাবে। ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের দিন ভোর ৫টা ৪৫ মিনিটে মোনাজাত স্পেশাল ট্রেন-১ ঢাকা থেকে ছেড়ে সকাল ৬টা ১৫ মিনিটে টঙ্গী পৌঁছাবে। মোনাজাত স্পেশাল ট্রেন-২ সকাল ৭টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সকাল ৮টা ১০ মিনিটে টঙ্গী পৌঁছাবে। মোনাজাত স্পেশাল ট্রেন-৩ ঢাকা থেকে সকাল ৭টা ৩০ মিনিটে ছেড়ে সকাল ৮টা ৩০ মিনিটে টঙ্গী পৌঁছাবে। মোনাজাত স্পেশাল ট্রেন-৪ ঢাকা থেকে সকাল ৯টায় ছেড়ে সকাল ১০টায় টঙ্গী পৌঁছাবে। মোনাজাত স্পেশাল ট্রেন-৫ ঢাকা থেকে সকাল ৯টায় ছেড়ে সকাল ১০টায় টঙ্গী পৌঁছাবে। মোনাজাত স্পেশাল ট্রেন-৬ ঢাকা থেকে সকাল ১০টা ৫০ মিনিটে ছেড়ে সকাল ১১টা ৪০ মিনিটে টঙ্গী পৌঁছাবে। মোনাজাত স্পেশাল ট্রেন-৭ ঢাকা থেকে সকাল ১০টা ৫০ মিনিটে ছেড়ে বেলা ১১টা ৪০ মিনিটে টঙ্গী পৌঁছাবে।
টঙ্গী-আখাউড়া-লাকসাম স্পেশাল ট্রেন টঙ্গী থেকে দুপুর ১২টা ৫০ মিনিটে ছেড়ে বিকেল ৫টা ৫০ মিনিটে লাকসাম পৌঁছাবে। টঙ্গী-আখাউড়া স্পেশাল-১ টঙ্গী থেকে বেলা ২টা ৫৫ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আখাউড়া পৌঁছাবে। টঙ্গী-ময়মনসিংহ-১ টঙ্গী থেকে দুপুর ১২টা ২০ মিনিটে ছেড়ে বিকেল ৩টা ৩০ মিনিটে ময়মনসিংহ পৌঁছাবে। টঙ্গী-ময়মনসিংহ-২ টঙ্গী থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ছেড়ে বিকেল ৩টা ৫৫ মিনিটে ময়মনসিংহ পৌঁছাবে। টঙ্গী-ময়মনসিংহ-৩ টঙ্গী থেকে বেলা ২টা ১০ মিনিটে ছেড়ে বিকেল ৪টা ৫৫ মিনিটে ময়মনসিংহ পৌঁছাবে। টঙ্গী-ময়মনসিংহ-৪ টঙ্গী থেকে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে রাত ১টায় ময়মনসিংহ পৌঁছাবে। টঙ্গী-ঢাকা স্পেশাল ট্রেন-১ ও ২ টঙ্গী থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ছেড়ে বেলা ১টা ৩৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। টঙ্গী-ঢাকা স্পেশাল ট্রেন-৩ টঙ্গী থেকে বেলা ১টা ১০ মিনিটে ছেড়ে বেলা ২টা ৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। টঙ্গী-ঢাকা স্পেশাল ট্রেন-৪ টঙ্গী থেকে বেলা ২টা ১৫ মিনিটে ছেড়ে বেলা ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। টঙ্গী-ঢাকা স্পেশাল ট্রেন-৫ টঙ্গী থেকে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ছেড়ে রাত ৭টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। টঙ্গী-ঢাকা স্পেশাল ট্রেন-৬ টঙ্গী থেকে রাত ৭টা ২০ মিনিটে ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। টঙ্গী-ঢাকা স্পেশাল ট্রেন-৭ টঙ্গী থেকে রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে রাত ১০টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
তথ্য বিবরণীতে আরও বলা হয়, ১০ জানুয়ারি দুপুরের পর থেকে ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের আগের দিন পর্যন্ত ঢাকা অভিমুখী সব ট্রেনের টঙ্গী স্টেশনে দুই মিনিট বিরতি থাকবে। ১৩ জানুয়ারি সুবর্ণ এক্সপ্রেস ও ১৫ জানুয়ারি মহানগর এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধের দিনও চলবে। ১৫ জানুয়ারি সুবর্ণ এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেস এবং তুরাগ এক্সপ্রেস-১, ২, ৩, ৪ এবং ঢাকা-কুমিল্লা, ঢাকা-টঙ্গী, ঢাকা-জয়দেবপুর ও ঢাকা-নারায়ণগঞ্জের মধ্যে ডেমু (কমিউটার) ট্রেনসমূহ চলাচল বন্ধ থাকবে।
১৬ জানুয়ারির টিকিটধারী মুসল্লিদের টঙ্গী স্টেশন থেকে ট্রেনে ওঠার সুবিধার্থে সুন্দরবন, পারাবত, ধূমকেতু, এগারসিন্দুর প্রভাতী, অগ্নিবীণা, একতা, কিশোরগঞ্জ, জয়ন্তিকা, সিল্কসিটি, উপকূল, কালনী, মহানগর প্রভাতী, রংপুর, যমুনা, সিরাজগঞ্জ, হাওর ও মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেন টঙ্গী স্টেশনে দুই মিনিট করে থামবে।