বিশ্ব ইজতেমার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ইজতেমা উপলক্ষে গতকাল রোববার সকালে গাজীপুরের টঙ্গী পৌরসভা প্রাঙ্গণে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় ইজতেমার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে বিশদ আলোচনা করা হয়। সভায় স্থানীয় সাংসদ জাহিদ আহসান, স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মোস্তাক আহমেদ, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, র্যা বের মহাপরিচালক মোকলেসুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম, টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লা খানসহ সেনাবাহিনী ও সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।সভায় টঙ্গী পৌরসভার পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে পর্যালোচনা করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।ইজতেমার শীর্ষস্থানীয় মুরব্বি এরশাদুল হক সবাইকে বিশ্ব ইজতেমায় শরিক হওয়ার আহ্বান জানান। তিনি জানান, চলতি বছরও দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব শুরু হবে ১১ জানুয়ারি এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ১৩ জানুয়ারি। দ্বিতীয় পর্ব শুরু হবে ১৮ জানুয়ারি এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০ জানুয়ারি।