বিশ্ব ইজতেমার বিশেষ বাস সেবা শুরু ৬ জানুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব ইজতেমা উপলক্ষে ঢাকা ও ঢাকার বাইরের মুসল্লিদের আসা-যাওয়ার জন্য বিশেষ বাস সেবা চালু করবে বিআরটিসি। আগামী ৬ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত এই পরিবহন সেবা দেওয়া হবে।
বিআরটিসির উপমহাব্যবস্থাপক খান কামাল উদ্দিন আজ সোমবার প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।
টঙ্গীতে আগামী ৮-১০ জানুয়ারি প্রথম দফা এবং ১৫-১৭ জানুয়ারি দ্বিতীয় দফায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রতি দফার শেষ দিন অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত।
বিআরটিসির উপমহাব্যবস্থাপক খান কামাল উদ্দিন বলেন, বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের পরিবহন সেবা দিতে এবার ২২৮টি বাস থাকবে। পরিবহন সেবা শুরু হবে ৬ জানুয়ারি। চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। সুষ্ঠুভাবে সেবা নিশ্চিত করার জন্য দুটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হবে।