বিশ্ব এইডস দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য সুযোগ ও মানবাধিকার’। দিবসটি উপলক্ষে বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথকভাবে বাণী দিয়েছেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, দেশে এইচআইভি-সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১২ হাজার। তবে সরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা এক হাজার ৭৪৫। এদের মধ্যে এইডস রোগী ৬১৯ জন। এরই মধ্যে ২০৪ জন মারা গেছে।জাতিসংঘের এইডস-বিষয়ক সংস্থা বলছে, বিশ্বে এইডসে আক্রান্তের সংখ্যা তিন কোটি ৩৩ লাখ। এইডসে আক্রান্তদের সেবা বাড়ানো, সচেতনতা বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে এ রোগের সতর্কতামূলক বার্তা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে ১৯৮৮ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।দিবসটি উপলক্ষে ন্যাশনাল ডক্টরস ফোরাম বেলা আড়াইটায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে। আমরা কুঁড়ি নামের একটি সংগঠন বেলা সাড়ে তিনটায় বাংলাদেশ শিশু একাডেমীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শোভাযাত্রার আয়োজন করেছে।