বিশ্ব এইডস দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা, স্বাক্ষর সংগ্রহ অভিযান, পথনাটক, মানববন্ধন, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস। গতকাল শনিবার দিনব্যাপী এসব অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন বেসরকারি সংগঠন ও দাতা সংস্থা। আন্তর্জাতিক দাতা সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ, সূর্যের হাসি ক্লিনিক, ইমেজ ও নিষ্কৃতি, উদ্বাস্তু ফাউন্ডেশন ও রোটারি ক্লাব অব চিটাগং সাগরিকাসহ চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি সংস্থা বিশ্ব এইডস দিবস পালন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে। তরুণদের মধ্যে এইডস বিষয়ে সচেতনতা সৃষ্টিতে চট্টগ্রাম জিইসি মোড় এলাকায় এবং বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গিয়ে যৌথভাবে স্বাক্ষর সংগ্রহ অভিযান করে আন্তর্জাতিক দাতা সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ, সূর্যের হাসি ক্লিনিক, ইমেজ ও নিষ্কৃতি। স্বাক্ষর অভিযান শেষে এই সংগঠনের সদস্যরা জিইসি মোড়ে এইডসের ভয়াবহতা তুলে ধরে পথনাটক প্রদর্শনের মধ্য দিয়ে। চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে বিকেলে বিশ্ব এইডস দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে ‘উদ্বাস্তু ফাউন্ডেশন’। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এম এ মনছুর।