বিশ্ব এখন সোয়াইন ফ্লু মহামারির হুমকিমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোয়াইন ফ্লু (এইচ১এন১) মহামারির বিপদ কেটে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, এ রোগ এখন আর মহামারি আকারের হুমকি নয়।গত প্রায় দেড় বছরে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মারা গেছে ১৮ হাজারেরও বেশি মানুষ। এ রোগের প্রতিরোধে নেওয়া হয় বড় ধরনের টিকাদান কর্মসূচি।ডব্লিউএইচওর মহাপরিচালক মার্গারেট চান গতকাল মঙ্গলবার বলেন, ‘আমরা এখন মহামারি-উত্তর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি।’ তিনি আরও বলেন, তাঁর অর্থ এই নয় যে এইচ১এন১ ভাইরাস একেবারে শেষ হয়ে গেছে।গত সপ্তাহে ডব্লিউএইচও জানায়, ২০০৯ সালের এপ্রিলে সোয়াইন ফ্লুর বিস্তার ঘটে। এর পর থেকে এই রোগে বিশ্বজুড়ে কমপক্ষে ১৮ হাজার ৪৪৯ জন মারা গেছে। যদিও অনেকেরই ধারণা, এ সংখ্যা আরও অনেক বেশি।গত সোমবার একদল ইনফ্লুয়েঞ্জা বিশেষজ্ঞ সোয়াইন ফ্লুর সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেন। তাঁদের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় যে সোয়াইন ফ্লু মহামারির হুমকি থেকে বিশ্ব এখন মুক্ত। সিবিসি নিউজ।