বিশ্ব কিডনি দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বিশ্ব কিডনি দিবস। কিডনি রোগের লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধের বিষয়ে মানুষকে সচেতন করার লক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের ১০০টি দেশ দিবসটি পালন করছে।দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘কিডনি সুস্থ রাখুন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করুন’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, দেশের অধিকাংশ মানুষেরই কিডনির যত্ন ও রোগ সম্পর্কে সঠিক ধারণা নেই। বিশ্ব কিডনি দিবস পালন মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে সহায়ক হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, সচেতনতা সৃষ্টির মাধ্যমে কিডনি রোগ অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব। এ জন্য তিনি বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন, কিডনি ফাউন্ডেশন ও বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান।বিনা মূল্যে চিকিত্সার পরামর্শ, শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশ (পিএনএসবি), ক্যাম্পাস, দি বারাকাহ্ কিডনি হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান।