বিশ্ব কিডনি দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বিশ্ব কিডনি দিবস। ‘জীবনের জন্য কিডনি’—এ স্লোগান সামনে রেখে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে বিভিন্ন সংগঠন। দিবসের সার্বিক সাফল্য কামনা করে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।কিডনি দিবসে আজ বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে কিডনি রোগ প্রতিরোধ, চিকিৎসা ও কিডনি সংযোজন বিষয়ে জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন। আজ থেকে মাসব্যাপী বিনা মূল্যে কিডনি-সংক্রান্ত চিকিৎসা কার্যক্রম শুরু করবে বারাকাহ কিডনি হাসপাতাল ও ইউরোলজি ফাউন্ডেশন। এ ছাড়া যৌথভাবে বিভিন্ন কর্মসূচি নিয়েছে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন, কিডনি ফাউন্ডেশন, পেড্রিয়াটিক নেফ্রোলজি সোসাইটি, সোসাইটি অব অর্গান ট্রান্সপ্ল্যান্ট বাংলাদেশ এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতি।