বিশ্ব কিডনি দিবস আজ
আজ বিশ্ব কিডনি দিবস। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য ‘জীবনের জন্য কিডনি, আকস্মিক কিডনি বিকল রোধ করুন’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে।বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন দিবসটি উপলক্ষে কিডনি রোগ সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। আজ বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন, কিডনি ফাউন্ডেশন, সোসাইটি অব অর্গান ট্রান্সপ্ল্যান্ট বাংলাদেশ এবং ক্যাম্পস যৌথভাবে সকাল সাড়ে সাতটায় শাহবাগ মোড় থেকে একটি শোভাযাত্রা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সকাল নয়টায় আলোচনা সভার আয়োজন করেছে।কিডনি অ্যাওয়্যারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রা শেষে কিডনি বিশেষজ্ঞ এম এ সামাদ বলেন, ১৬ থেকে ১৮ শতাংশ লোকের মধ্যে দীর্ঘস্থায়ী কিডনি রোগ সুপ্ত অবস্থায় বিদ্যমান, যার শেষ পরিণতি কিডনি বিকল হয়ে মৃত্যু।