প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলায় ১৩৬ জন কুষ্ঠরোগী আছেন, যাঁরা ঠিকানা গোপন করে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। গতকাল রোববার বিশ্ব কুষ্ঠ দিবসে ‘কুষ্ঠ ও প্রতিবন্ধী শিশু আর একটিও নয়’ প্রতিপাদ্য সামনে রেখে ভোলা জেলা সিভিল সার্জনের কার্যালয়ে বেসরকারি সংস্থা ‘হিড বাংলাদেশ’ এ তথ্য দেয়। দিনটি উপলক্ষে সকালে দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল ও হিড বাংলাদেশের যৌথ আয়োজনে ভোলা সদর হাসপাতাল থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা সিভিল সার্জনের কার্যালয় মিলনায়তনে সিভিল সার্জন ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বরিশাল স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক আবদুর রশিদ, ভোলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মাহমুদুল হক আজাদ প্রমুখ।