বিশ্ব ক্যানসার দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যকর জীবন, রোগ নির্ণয়, চিকিৎসাসেবা নিশ্চিত ও জীবনযাত্রার মান উন্নয়নই ক্যানসার নির্মূলে ভূমিকা রাখতে পারে—এ প্রতিপাদ্য নিয়ে গতকাল বুধবার সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে বিশ্ব ক্যানসার দিবস পালন করা হয়েছে। সকালে হাসপাতালের ক্যানসার সেন্টার চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে এসে শেষ হয়।