বিশ্ব ক্যানসার দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা, সভা
‘সবাই মিলে ঐক্য গড়ি, ক্যানসার প্রতিরোধ করি’ এই স্লোগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে বিশ্ব ক্যানসার দিবস। সোসাইটি ফর কমবেটিং ক্যানসার ইন বাংলাদেশ (এসসিসিবি) নামের একটি সংগঠন দিবসটি পালনে গতকাল বুধবার ক্যাম্পাসে শোভাযাত্রা ও আলোচনার সভার আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ও এসসিসিবির আহ্বায়ক আবদুল্লাহ আল ফারুকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও এসসিসিবির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী, এসসিসিবির সাধারণ সম্পাদক সেলিনা আকতার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক খান তৌহিদ ওসমান।
সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বেনু কুমার দে, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।