বিশ্ব ক্যান্সার দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ৪ ফেব্রুয়ারি, বিশ্ব ক্যান্সার দিবস। পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘ক্যান্সার প্রতিরোধযোগ্যও বটে’।বাংলাদেশ ক্যান্সার সোসাইটি, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেকন ফার্মাসিউটিক্যালস, দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান দিবসটি পালন উপলক্ষে আজ শোভাযাত্রা, আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করেছে।