বিশ্ব খাদ্য দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। এ বছর বিশ্ব খাদ্য দিবসের প্রতিপাদ্য বিষয় ‘ক্ষুধার বিরুদ্ধে ঐক্য’। খাদ্যনিরাপত্তার ওপর গুরুত্ব আরোপ করে বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। খবর বাসসের।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁর বাণীতে বলেন, খাদ্যচাহিদা মেটানোর পাশাপাশি আমাদের খাদ্যনিরাপত্তায় সম্মিলিত প্রচেষ্টা আরও জোরদার করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, খাদ্যনিরাপত্তার সঙ্গে নিরাপদ খাদ্যের বিষয়টিও কার্যকরভাবে ভাবতে হবে।