প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জলবায়ু বদলাচ্ছে, কৃষি এবং খাদ্যও বদলাবে’ এ বিষয়কে প্রতিপাদ্য করে নেত্রকোনার কলমাকান্দায় বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়েছে। গতকাল রোববার বেসরকারি গবেষণা সংস্থা বারসিক এ কর্মসূচির আয়োজন করে। সকাল সাড়ে ১০টার দিকে কলমাকান্দা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে কলমাকান্দা প্রেসক্লাবে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ারুল হকের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারসিক কলমাকান্দা রিসোর্স সেন্টারের সহযোগী গবেষণা কর্মকর্তা অর্পণা ঘাগ্রা। নেত্রকোনা প্রতিনিধি