প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জলবায়ু পরিবর্তনের সাথে খাদ্য এবং কৃষিও বদলাবে’ প্রতিপাদ্য নিয়ে খুলনায় পালিত হলো বিশ্ব খাদ্য দিবস-২০১৬। গতকাল রোববার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে সকালে এক শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক ঘুরে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) সুলতান আলমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুল লতিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন।