প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে গতকাল শনিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আফরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক জাকীর হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন আবদুর রশিদ, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল হালিম প্রমুখ।