বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘তারুণ্যে বিনিয়োগ আগামীর উন্নয়ন’—এই প্রতিপাদ্য নিয়ে গতকাল শুক্রবার খুলনায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। এ উপলক্ষে খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে। পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য খুলনা বিভাগে থেকে আটজন শ্রেষ্ঠ কর্মী ও সাতটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। সকালে বিভাগীয় জাদুঘর মিলায়তনে অধিদপ্তরের পরিচালক মো. রবিউল হকের সভাপতিত্বে বক্তৃতা করেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) অশোক কুমার বিশ্বাস, পরিচালক (স্বাস্থ্য) মামুন পারভেজ, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল হক খান প্রমুখ।