বিশ্ব জাকের মঞ্জিলে ওরস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্য, শান্তি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে গতকাল শনিবার থেকে ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশির বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনব্যাপী পবিত্র ওরস শুরু হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের প্রায় অর্ধশত দেশের কয়েক লাখ ভক্ত ওরসে অংশ নেন। গতকাল শনিবার দুপুরে স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আটরশি বিশ্ব জাকের মঞ্জিল পরিদর্শনে গেলে পীরজাদা মোস্তফা আমীর ফয়সাল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওরসে পীরজাদা খাজা মাহ্ফুজুল হক মুজাদ্দেদী ও পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী ওসিয়ত দান করবেন। আগামী মঙ্গলবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরস শেষ হবে। ফরিদপুর অফিস|