বিশ্ব জাকের মঞ্জিলে ওরস শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশির বিশ্ব জাকের মঞ্জিলে আজ শনিবার থেকে চার দিনব্যাপী ওরস শুরু হচ্ছে।
আগামী মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরস শেষ হবে।
জাকের মঞ্জিলের প্রেস সচিব শামীম হায়দার জানান, এ ওরসে দেশের বিভিন্ন জেলা ছাড়াও ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের প্রায় অর্ধশত দেশের কয়েক লাখ ভক্ত অংশ নেবেন। এ বছর বিশ্ব জাকের মঞ্জিল ও এর আশপাশের ৪২ বর্গকিলোমিটার এলাকাজুড়ে আগত ভক্তদের অবস্থানের ব্যবস্থা নেওয়া হয়েছে। ওরস চলাকালে পীরজাদা খাজা মাহ্ফুজুল হক মুজাদ্দেদী ও পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী অসিয়ত দান করবেন।