বিশ্ব জাকের মঞ্জিলে দোয়া ও মিলাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরীর মৃত্যু দিবস উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিলে গতকাল সোমবার দুই দিনের অনুষ্ঠান শুরু হয়েছে। ১৫ বছর আগে এই দিনে বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরী মৃত্যুবরণ করেন। গতকাল বাদ মাগরিব এই অনুষ্ঠান শুরু হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ওয়াক্তিয়া নামাজের সঙ্গে সঙ্গে তিলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ ও বিশেষ মোনাজাত। এ ছাড়া বিশ্ব অলির আধ্যাত্মিক প্রতিনিধি পীরজাদা মাহফুজুল হক ও মোস্তফা আমীর ফয়সাল দফায় দফায় সাক্ষাৎ ও নসিহত দান করবেন। আজ মঙ্গলবার বাদ ফজর বিশ্ব অলির রওজা শরিফ জিয়ারতের মধ্য দিয়ে দুই দিনের অনুষ্ঠান শেষ হবে।