বিশ্ব জাকের মঞ্জিলের ওরস শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে আটরশির বিশ্ব জাকের মঞ্জিলে দেশ, জাতি ও বিশ্ব মানবতার সুখ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে ওরস শেষ হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে চার দিনব্যাপী বার্ষিক ওরসের আখেরি মোনাজাত পরিচালনা করেন পীরজাদা খাজাবাবা মোস্তফা আমীর ফয়সাল। এর আগে সকালে খাজাবাবা শাহসুফি ফরিদপুরীর রওজা জিয়ারত করেন সমবেত ভক্তরা।
শনিবার থেকে শুরু হওয়া ওরসে দেশ ও বিদেশের লাখো ভক্ত অংশ নেন। ভক্তরা ওয়াক্তিয়া নামাজের সঙ্গে নফল ইবাদত-বন্দেগি, তিলাওয়াত, দফায় দফায় মিলাদ ও বিশেষ মোনাজাতসহ বয়ান শুনেছেন। এ ছাড়া খাজাবাবা মাহফুজুল হক এবং খাজাবাবা মোস্তফা আমীর ফয়সাল সমবেত ব্যক্তিদের নসিহত করেন।