বিশ্ব জাদুঘর দিবস উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জাদুঘর দিবস উদ্যাপন করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর কর্তৃপক্ষ এই উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে ক্যাম্পাসে নানা কর্মসূচির আয়োজন করে। ‘পরিবর্তিত বিশ্বে জাদুঘর: নতুন প্রতিকূলতা, নতুন প্রেরণা’ স্লোগানে অন্যান্য স্থানের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও এই দিবস পালিত হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বইয়ের মোড়ক উন্মোচন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের জাদুঘর গ্যালারিতে তিন দিনব্যাপী বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় জাদুঘরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। সভায় বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক শাহ মোহাম্মদ শফিক উল্লাহ, চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ঢালী আল মামুন ও বিশ্ববিদ্যালয় জাদুঘরের সাবেক কিউরেটর শামসুল হোসাইন প্রমুখ।