বিশ্ব জীববৈচিত্র্য দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বিশ্ব জীববৈচিত্র্য দিবস৷ বাংলাদেশে এ বছরের জীববৈচিত্র্য দিবসের স্লোগান ঠিক করা হয়েছে ‘হতে হবে সোচ্চার, সাগরের উচ্চতা বাড়াব না আর’৷ তবে জাতিসংঘের জীববৈচিত্র্যবিষয়ক সংস্থা কনভেনশন অব বায়োডাইভারসিটি (সিবিডি) থেকে এবারের জীববৈচিত্র্য দিবসে ক্ষুদ্র দ্বীপগুলোর জীববৈচিত্র্যকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে৷ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি থেকে ক্ষুদ্র দ্বীপগুলোর জীববৈচিত্র্য রক্ষার্থেই এই স্লোগান বেছে নিয়েছে জাতিসংঘের এই সংস্থাটি৷
বিশ্ব জীববৈচিত্র্য দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ক্লাব, বুড়িগঙ্গা রিভার কিপার, গ্রিনভয়েস ও ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ যৌথভাবে বুড়িগঙ্গার তীরে কর্মসূচি পালন করবে৷ সংগঠনগুলো আজ সকাল ১০টায় সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রতীকী বুড়িগঙ্গা নদীতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে৷ এ ছাড়া দিবসটি উপলক্ষে পরিবেশ অধিদপ্তর তাদের আগারগাঁও প্রধান কার্যালয়ে দুপুর ১২টায় এক আলোচনা সভার আয়োজন করেছে