বিশ্ব টেলিযোগাযোগ দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। এ উপলক্ষে আজ বিভাগীয় শহর খুলনার হোটেল সিটি ইন-এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দিবসটির এ বছরের প্রতিপাদ্য হচ্ছে—‘টেকসই উন্নয়নের জন্য ব্রডব্যান্ড’। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী৷ বিশেষ অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। বাসস৷